Logo

© 2026 H L Foundation for Social Excellence

Founder

Profession

BCS (Administration)

HLFSE Leadership

জনাব এ কে এম
হাফিজুল্লাহ খান লিটন

"আর্তমানবতার সেবাই পরম ধর্ম এবং একটি আধুনিক জাতি গঠনে সামাজিক উৎকর্ষতা অপরিহার্য।"
Founder Philanthropist
স্বপ্নদ্রষ্টার সংক্ষিপ্ত পরিচিতি

মানবিকতা ও সমাজকল্যাণমূলক এই সংগঠনটির অন্যতম প্রধান কারিগর ও উদ্যোক্তা জনাব এ কে এম হাফিজুল্লাহ খান লিটন। একজন মেধাবী ও চৌকস সরকারি কর্মকর্তা হিসেবে তিনি বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে নিয়োজিত আছেন।

পেশাগত ব্যস্ততার মাঝেও তিনি তাঁর শৈশব—সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সুযোগ্য নেতৃত্ব ও দূরদর্শী চিন্তাধারায় ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয় এইচ এল ফাউন্ডেশন ফর সোশ্যাল এক্সিলেন্স।

তিনি বিশ্বাস করেন, শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, বরং নৈতিক শিক্ষা ও আধুনিক চিন্তার বিকাশের মাধ্যমেই একটি সমৃদ্ধ জাতি গঠন সম্ভব। তাঁর লক্ষ্য—এইচ এল ফাউন্ডেশনকে আর্তমানবতার সেবায় একটি বিশ্বস্ত ও আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তর করা।

"আমার বাবা প্রয়াত এম এ হালিম এবং মা মিসেস লায়লী খাতুন আমাকে শিখিয়েছেন অভাবের মাঝেও সততা বজায় রাখতে এবং মানুষের বিপদে পাশে দাঁড়াতে। তাঁদের সেই ত্যাগী জীবনের অনুপ্রেরণাই এই ফাউন্ডেশনের মূল ভিত্তি।"

মূল লক্ষ্য

অসহায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং মানবিক ভারসাম্য রক্ষা।

সামাজিক দায়বদ্ধতা

ব্যক্তিগত ও পেশাগত নৈতিকতার সমন্বয়ে একটি স্বচ্ছ সেবা পদ্ধতি তৈরি করা।

ভিশন ২০৩০

ফাউন্ডেশনকে একটি জাতীয় পর্যায়ের স্থায়ী সমাজকল্যাণ সংস্থায় রূপান্তর।